গোপনীয়তা নীতি
সর্বশেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬
Scalify চালায় Branding Solutions BD (ঢাকা, বাংলাদেশ)। এই পাতায় লেখা আছে আমরা কী তথ্য রাখি, কেন রাখি, আর আপনি কী করতে পারেন।
১. আপনার অ্যাকাউন্টের তথ্য
- নাম, ইমেইল আর পাসওয়ার্ড (পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়, আমরা দেখতে পাই না)।
- Google দিয়ে ঢুকলে Google থেকে শুধু আপনার নাম, ইমেইল আর প্রোফাইল ছবি নেওয়া হয়। আপনার Gmail, Drive বা অন্য কিছুতে আমাদের কোনো অনুমতি থাকে না।
- স্টোর সেটআপে দেওয়া তথ্য: স্টোরের নাম, লিংক, মোবাইল নম্বর, ক্যাটাগরি।
২. আপনার স্টোরের তথ্য
আপনি যে প্রোডাক্ট, অর্ডার, খরচ আর ক্রেতার তথ্য (নাম, ফোন, ঠিকানা) Scalify-তে রাখেন, সেগুলো আপনার। আমরা এগুলো শুধু আপনাকে সেবা দিতে রাখি, অন্য কোনো স্টোর এগুলো দেখতে পায় না, আর আমরা এগুলো বিক্রি বা বিজ্ঞাপনে ব্যবহার করি না। ক্রেতাদের কাছ থেকে তথ্য নেওয়ার আগে তাদের জানানো আপনার দায়িত্ব।
৩. স্টোরের ভিজিটর
আপনার ল্যান্ডিং পেজে কতজন এল আর কোন ধাপ পর্যন্ত গেল, সেটা দেখাতে আমরা প্রতিটা ভিজিটের জন্য একটা এলোমেলো আইডি, কোথা থেকে এসেছে (যেমন Facebook), ক্যাম্পেইন, ডিভাইসের ধরন আর ধাপ রাখি। ভিজিটরের IP ঠিকানা, নাম বা ফোন এই হিসাবে রাখা হয় না।
৪. কুকি
লগইন ধরে রাখা আর আপনার বাছাই করা ভাষা ও থিম মনে রাখতে আমরা কুকি ব্যবহার করি। বিজ্ঞাপনের জন্য কোনো কুকি আমরা নিজেরা বসাই না।
৫. কোথায় রাখা হয়
তথ্য রাখা হয় Supabase-এর ডাটাবেসে আর সাইট চলে Vercel-এ। এরা আমাদের হয়ে তথ্য রাখে ও চালায়, নিজেদের কাজে ব্যবহার করে না। আপনি নিজে Facebook Pixel বা কুরিয়ার যুক্ত করলে সংশ্লিষ্ট তথ্য সেই সেবায় যায়, তাদের নিজস্ব নীতি অনুযায়ী।
৬. কতদিন রাখা হয়, আর আপনার অধিকার
- অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত তথ্য রাখা হয়।
- আপনি যেকোনো সময় আপনার তথ্যের কপি চাইতে, ভুল ঠিক করতে, বা অ্যাকাউন্ট আর সব তথ্য মুছে ফেলতে বলতে পারেন। আমরা ৩০ দিনের মধ্যে করে দেব।
৭. যোগাযোগ
প্রশ্ন বা অনুরোধ থাকলে লিখুন: shafiqsagor07@gmail.com। এই নীতি বদলালে এই পাতায় তারিখসহ জানানো হবে।